1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

দোয়ারাবাজারে জমির বিরোধে বৃদ্ধকে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

ডেস্ক নিউজঃ
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব—৯ ও র‌্যাব—১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম জিয়াউর রহমান (৩২)। তিনি দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট (শুক্রবার) রাতে র‌্যাব—৯ (সিপিসি—৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব—১১ (সিপিসি—২, কুমিল্লা)—এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাজগড্ডা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও র‌্যাবের তদন্তে জানা যায়,দোয়ারাবাজার এর সোনাপুর গ্রামের বাসিন্দা নিহত মোহাম্মদ আলীর জমি ছেলের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে ইসমাইল মিয়া (৫ নম্বর বিবাদী) ও পুত্রবধূ হোছনা বেগম (১ নম্বর বিবাদী) দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বৃদ্ধের ওপর নির্যাতন ও পারিবারিক কলহ বাড়তে থাকে।
একপর্যায়ে পুত্রবধূ হোছনা বেগম শ্বশুরকে হত্যার পরিকল্পনা করেন এবং স্থানীয় রুহুল আমিন (২ নম্বর বিবাদী)—এর সাথে ৫০ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত ১৪ আগস্ট গভীর রাতে রুহুল আমিন, নজরুল ইসলাম (৩ নম্বর বিবাদী) ও জিয়াউর রহমান (৪ নম্বর বিবাদী) হোছনা বেগমের সহযোগিতায় ঘরে প্রবেশ করেন।

তারা বৃদ্ধ মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের নাতনি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং—২৪, তারিখ: ১৬/০৮/২০২৬) দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে এলে র‌্যাব—৯ ছায়া তদন্ত শুরু করে। এর আগে গত ১৮ আগস্ট ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব—৯। সর্বশেষ জিয়াউর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার এজাহারনামীয় চার আসামিকেই আইনের আওতায় আনা হলো।###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24