1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

পারিবারিক বিরোধ, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পরিবারকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল এবং ব্ল্যাকমেইলের প্রতিবাদে ৩০ জুলাই রাতে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মোকছেদুর রহমান।
​এ সময় আরও উপস্থিত ছিলেন মোকছেদুর রহমানের পিতা মো. জাহিদুল ইসলাম আজাদ, ভাই মিজানুর রহমান মুন্না, মা মাসুদা বেগম মিনা, ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
​লিখিত বক্তব্যে জানানো হয়, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২৮/০৭/২০২৬ ইং তারিখে সংঘটিত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। অথচ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, প্রতিপক্ষ পক্ষই উল্টো তাদের ওপর চড়াও হয়েছিল এবং মারধরের নাটক সাজিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করে মিথ্যা মামলা সাজিয়েছে।
​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষের শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগীরা বিভিন্ন অপকর্মে জড়িত। শফিকুল ইসলাম তার লোভে পড়ে বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ঢাকার একটি বাস কাউন্টারে চাকরি হারিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে তেলবাজি চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোই তার মূল পেশা হয়ে দাঁড়িয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
​ভুক্তভোগী পরিবার এই মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে এবং শফিকুল ইসলামের ব্ল্যাকমেইলের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24