1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে আলোচনায় এগিয়ে জনাব মোহাম্মদ আব্দুল কদ্দুস শিবপুরে প্রতিবন্ধী,ভিক্ষুকদের হুইলচেয়ার,আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলায় খুলনা-যশোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ইউরিয়া সারবাহী একটি ট্রাক মহাসড়কের পাশের ছায়াকুঞ্জ নার্সারির অফিসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সেখানে রাখা একটি নতুন মোটরসাইকেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুমড়েমুচড়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউরিয়া সারবোঝাই ট্রাকটি খুলনা-যশোর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ছায়াকুঞ্জ নার্সারির অফিসের ভেতরে ঢুকে পড়ে। এতে নার্সারির অফিস ও আশপাশের মালামালের ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে সেখানে রাখা নতুন মোটরসাইকেলটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা যায়।
মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, অতিরিক্ত পণ্য বোঝাই এবং চালকদের অসতর্কতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24