1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটার কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত। বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির ফুলতলার বেজেরডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারির অফিসে ইউরিয়াবাহী ট্রাক, পিষ্ট নতুন মোটরসাইকেল রূপগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, সড়কে অপরাধ দমন ও যানজট নিরসনে একাধিক সিদ্ধান্ত পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে আলোচনায় এগিয়ে জনাব মোহাম্মদ আব্দুল কদ্দুস শিবপুরে প্রতিবন্ধী,ভিক্ষুকদের হুইলচেয়ার,আর্থিক অনুদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ, অনার্স ও ডিগ্রি (পাস কোর্স) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি বলেন , বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের হাত ধরেই আগামীতে রাষ্ট্র ও সমাজ এগিয়ে যাবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন ভূমিকা পালন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তরুণ সমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন, শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করতে হবে। কারণ শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনের পথপ্রদর্শক। একই সঙ্গে বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তাঁদের কথা শুনতে হবে এবং তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার মর্যাদা দিতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার সুমা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন শুধু সার্টিফিকেট অর্জনের সময় নয়, বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিএনসিসির পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। আনুষ্ঠানিক বরণ, গার্ড অব অনার ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা আরও বর্ণিল ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24