1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ফ্যাসিস্টরা আবার ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে’: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে, ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে, ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। আমরা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করব। যাতে আরও বিদ্যুৎ উৎপাদন করা যায়।’
জ্বালানি সংকট নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা কারও ওপর নির্ভর করতে চাই না।’
জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে।’
স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে। দালালের খপ্পরে পড়ে গর্ভবতী মায়েদের সিজারের দিকে নিয়ে না যাওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা এখনো টিকা নেয়নি, তাদের শিশুদের টিকা দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24