
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে অংশ নিয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপির সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।