1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সংকট মোকাবিলায় সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব, নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24