1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ট্যাগ অফিসার ছাড়াই বিনাপানিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ, প্রশ্ন ও বিতর্ক

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল সিউলে পৌঁছেছে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল আজ ৪ নভেম্বর ২০২৬, বুধবার স্থানীয় সময় দুপুরে সিউলে পৌঁছেছে।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

দুপুরে সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় হোটেল শিলা সিউলে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হবে। রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬ তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামীকাল ৪ নভেম্বর , বৃহস্পতিবার সকাল ৯ টায় সিউলের হোটেল শিলা সিউলে এশিয়ার রাজনৈতিক দল সমূহের আন্তর্জাতিক সম্মেলনের ১৩ তম অধিবেশন উদ্বোধন অনুষ্ঠান হবে ।

সম্মেলনের প্রথম দিনে দুইটি প্ল্যানারি সেশন এবং ৬ নভেম্বর দ্বিতীয় দিনে তৃতীয় , চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি সেশনে এশিয়ার ৩৭ দেশের ৯৬ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন বিষয়ে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং একটি অভিন্ন ঘোষণাপত্র প্রণয়নে কাজ করবেন ।

৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে ।

বাংলাদেশ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24