1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের ফুলবাড়ি সরকারপাড়া এলাকায় দিনে দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের বিভিন্ন দামি জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনায় নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফুলবাড়ি সরকারপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শাহীন (৫০)-এর বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী হঠাৎ করে ওই বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টা করলে নারী ও শিশুসহ পরিবারের চার সদস্যকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24