1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

*বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

*মোহাম্মদ মাহমুদুল সময় এডিসন প্রবাস ডেস্ক।*

নিজস্ব প্রতিবেদক।

কুয়েতে চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের কারণে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও মিসাইল হামলার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় ৩ জুন ২০২৬ তারিখে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এক ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত বাংলাদেশি নাগরিকদের কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস তাদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বলে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের বিশেষ পরিস্থিতিতে রকেট বা ড্রোন হামলার স্থান, প্রতিরোধ কার্যক্রম কিংবা সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার ছবি তোলা বা ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সকল প্রবাসী বাংলাদেশিকে কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা আপলোড করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে চলমান পরিস্থিতির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলেও দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সকল প্রবাসী বাংলাদেশিকে শান্ত, সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24