1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

বিরামপুর থেকে একাধিক মামলার আসামি পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ কাজী আল তারেক গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

একাধিক মামলার আসামি মোঃ কাজী আল তারেককে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিরামপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী আল তারেক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনে ও দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। মামলা গুলোতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলা গুলোর পরিপ্রেক্ষিতে কাজী আল তারেককে গ্রেফতারের অভিযান চলছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর তাকে পঞ্চগড়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা গুলোর ভিত্তিতে তাকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা গুলো তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24