1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভোটের লড়াইয়ে জিতে বিসিবি পরিচালক যশোরের শান্তনু ইসলাম সুমিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্পন্ন হলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে ঢাকা ও অন্যান্য বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতার আবহ থাকলেও আসল নির্বাচনী আমেজ এবং তুমুল লড়াই হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাব ক্যাটাগরিতে।

এই মর্যাদাপূর্ণ নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন যশোরের সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রশাসক শান্তনু ইসলাম সুমিত।

দীর্ঘদিন পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে যশোর থেকে একজন যোগ্য, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সুমিতের এই বিজয়ের মাধ্যমে বিসিবিতে যশোরের দীর্ঘদিনের নেতৃত্বের খরা দূর হলো।

বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-১ এর ১০ পরিচালকের মধ্যে ৭ জনই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে খুলনা বিভাগে দুইটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ জন। এই হেভিওয়েট ত্রিমুখী লড়াইয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ের মালা পরেন শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন। তাঁদের কাছে পরাভবের স্বাদ নিতে হয়েছে অপর প্রার্থীকে। অন্যদিকে, বরিশাল বিভাগের একমাত্র পদটিতে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য নবনির্বাচিত বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সমাজসেবক পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য এবং সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। একই সাথে তিনি দেশের দক্ষিণাঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

শান্তনু ইসলাম সুমিতের বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার খবর যশোরে পৌঁছানোর পরপরই স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শক্তিশালী কোনো কণ্ঠস্বর ছিল না। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, সুমিতের মতো একজন তরুণ, আধুনিক মননশীল ও মাঠপর্যায়ের সংগঠক ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়ায় যশোরের ক্রিকেট পরিকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভার অন্বেষণ এবং আঞ্চলিক ক্রিকেট একাডেমির স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হবে।

এক নজরে বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ

২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ এখন চূড়ান্ত। এর মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আজই, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সভাপতি পদের দৌড়ে সবার শীর্ষে রয়েছে।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা), আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সল আমীন (রংপুর), মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন (খুলনা) এবং মিজানুর রহমান (বরিশাল)।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): তামিম ইকবাল (৭৩ ভোট), সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইশরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ড. শামীম (৪১) ও সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা/সাবেক ক্রিকেটার): সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত: শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24