1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পহেলা আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
​
​মোহাম্মদ তহুরুল (৩০): পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফ, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।
​মো. রেজাউল (৪০): পিতা- সাইফুদ্দিন মাস্টার, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।
​
​পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট থানাধীন দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় সংরক্ষিত চালকের সিটের নিচে অটো-রিকশার ভেতর থেকে মোট ৪০০ (চারশত) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।
​স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটককৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সহায়তায় এই মাদকের কারবার চালিয়ে আসছিল।
​উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24