1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অংশ নেন ২–৩ হাজার মানুষ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার বেতাগীতে মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন নেত্রকোনা সদর হাসপাতালে প্রয়োজনীয় জনবল,পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু হয়নি সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

মদনে টোল আদায়কে কেন্দ্র করে লাথির আঘাতে জুলাইযোদ্ধা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে আব্দুল বারেক (জুলাইযোদ্ধা) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মদন পৌরসভার টোল আদায় করছিলেন বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জুলাইযোদ্ধা আব্দুল বারেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিকুলের লাথির আঘাতে বারেক মিয়া মাটিতে পড়ে যান বলে অভিযোগ উঠেছে।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শফিকুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বলেন,এখন পর্যন্ত নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তে জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালেন প্রেরন করা হবে।
মোঃ আলম খান। মদন,নেত্রকোনা।
মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.
তাং-২৩-১১-২০২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24