1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

‎মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‎রূপগঞ্জে মাদক নির্মূলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া
‎
‎মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট  শনিবার  উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ুয়ারটেক খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ১ ও ২ নং ওয়ার্ড আয়োজিত মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভুইয়া।
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল। 
‎সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও বক্তারা বলেন।
‎বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।
‎সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। #####
‎
‎তাং- ০১-০৮-২৬ইং
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24