1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার মণিরামপুর সাহিত্য পরিষদের ১০২তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন উপলক্ষে সেমিনার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৯তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি ও উপজেলা প্রশাসন।

১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচীর মধ্যে মীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এলাকা ।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপ্রধানের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, প্রবন্ধকাল লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, আলোচক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মীর মোশারফ হোসেন স্মৃতি কমপ্লেক্সকে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। সেই সাথে তার স্মৃতিকেন্দ্রটি আধুনিকায়ন করার জন্য স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

পরে প্রধান অতিথি রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24