1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

‎রুহিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।রবিবার (৮ই নভেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পতাকা
‎উত্তোলন,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিকাল সাড়ে ৩টায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দোতলায় অবস্থিত হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্ব: রুহিয়া উপজেলা) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রুহিয়া থানার উপ পরিদর্শক রাম বাবু রায়,রুহিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল প্রমুখ।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ সোলায়মান আলী, উপজেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম, চয়ন চন্দ্র সেনসহ রুহিয়া উপজেলার ৪৭টি সমবায় সমিতির নেতৃবৃন্দ, সমবায় সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সময় প্রধান অতিথি ইউএনও আলাউদ্দিন রুহিয়া উপজেলার ৫টি সমবায় সমিতিকে তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র তুলে দেন। সমবায় সমিতিগুলো হলো — আনজিলা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, অরবিট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, জবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবং আপনজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, “ক্ষুদ্র সমবায় সমিতির সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে আমি বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক প্রভৃতি বিষয় নিয়ে কাজ করার জন্য আহ্বান করবো। তারা শুধু ক্ষুদ্র ঋণদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন — এই আশাবাদ আমি ব্যক্ত করছি।”
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24