1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে আহত/ শ্লীলতাহানি /যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

‎
‎ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া
‎
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বিরোধের জেরে সুমা আক্তার (৩৫) ও তার ভাবি শিমু আক্তার নামে দুই নারীকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন ৬নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাইদুলের বিরুদ্ধে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে একই এলাকার ছাইদুল, শাহিদুল, জাইদুল, সালমা ও শাহনাজকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
‎অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বসতবাড়ির সীমানায় থাকা চালতা গাছ থেকে চালতা পাড়ছিলেন। এ সময় জমি বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা লোহার রড ও কাঠের লাঠি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। একপর্যায়ে ছাইদুল হাতে থাকা ইট দিয়ে তার কপালে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎তার চিৎকার শুনে ভাবি শিমু আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন সুমা। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এছাড়া সুমা ও তার ভাবিকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সুমা ও শিমু রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
‎ এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ######
‎
‎
‎তাং- ১৩-০৮-২৬ইং
‎রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24