1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ একরামুল ইসলাম আশিক
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, একটি অটোভ্যান এবং একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামাল ও গবাদিপশুর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

​সোমবার (৩১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পূর্ব সারডুবি এবং ধবলগুড়ি বিওপির বিশেষ টহলদল সীমান্তে অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে হাতীবান্ধা থানার দোলাপাড়া ও বড়খাতা সীমান্ত পিলার থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ একটি অটোভ্যান আটক করা হয়। অপরদিকে, পাটগ্রাম থানার বড়বাড়ি ও সরকারহাট সীমান্তে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তর থেকে একটি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় টহলদল।

​তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও সব ধরনের অবৈধ সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24