1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

ডেক্স রিপোর্ট

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও বলেছেন, সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।

ব্রিটিশ দৈনিক দ্য অবজারভাকে উ/দ্বেগের কথা জানিয়েছেন জুলফি বুখারি বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অ/বনতি ঘটছে এবং তার জরুরি ভিত্তিতে উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। তাকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে। নিজের বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের উত্তরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের এক নির্জন কক্ষে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহে ৭৩ বছর বয়সী ইমরান খানের কারাজীবনের তিন বছর পূর্ণ হবে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দ্য অবজারভারকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান বলেছেন, তাদের পক্ষে এখন আর ‘চুপ থাকা সম্ভব নয়’।

বিবৃতিতে দুই ভাই বলেন, ‘আমাদের বাবাকে সাত মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই দীর্ঘ কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে আমরা আ/শঙ্কা করছি। আমাদের তাঁর সঙ্গে কোনো স্বাধীন ও নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।’

সামরিক বাহিনীর সঙ্গে বি/রোধে জড়িয়ে ২০২৩ সালে দু/র্নীতির মা/মলায় কা’রাবন্দী হন ইমরান। সেই থেকে তিনি লোকচক্ষুর আড়ালে। ২৬ কোটি মানুষের দেশে সবচেয়ে পরিচিত মুখটিকে এর মধ্যে মাত্র একবারই দেখা গেছে, একটি অনলাইন আদালত শুনানির সময় ছড়িয়ে পড়া ফাঁ/স হওয়া ছবিতে।

ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর কর্তাব্যক্তি ও ইমরানের পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, বিশ্বজয়ী এই অধিনায়ককে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে।

একটি সূত্র দ্য অবজারভারকে জানিয়েছে, পাকিস্তানকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটানো জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যাপক ক্ষ*তি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24