1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

সরকার হাসিনার মতো জনগনের সাথে ফ্যাসিবাদী আচরন করছে মাওলানা এটিএম মাছুম।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি।। মোঃ বাদশা ভূইয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার হাসিনার মতো জনগনের সাথ ফ্যাসিবাদী আচরন করছে। বিএনপি কাধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে। গনভোটের গনরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে । বিএনপি সরকারের কার্যকলাপে জনগন আশংকা করছে গনভোটের রায় বাস্তবায়নে আবারো রাজপথে নামতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য তৈরী করছে। দেশের জনগনকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা করছে। তিনি আজ শনিবার শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টার চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলাসেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় বিষয়ের উপর আলোচনা রাখেন ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিন এর সহকারী সেক্রেটারি ড আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা অন্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন। শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।

জামায়াতের রুকনদের উদ্দেশ্য এটিএম মাসুম বলেন, রুকনগন হলেন জামায়াতের ফিলার। তাদের ভূমিকার উপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। জামায়াতে অগ্রগতিতে সরকার ও ইসলাম বিরোধী মহল নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনপ্রিয়তায় আশান্বিত হয়ে নানা রকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাংখা ও প্রত্যাশা পূরনে সরকার ব্যার্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নিল নক্সা করছে সরকার। এ অবস্থা জনগন কখনো মেনে নিবে না।

শিক্ষা শিবিরের ব্যবস্থপনায় দায়িত্ব পালন করেন, জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মোঃ রুহুল আমীন, মোঃ শাহ আলম, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। রুকন শিক্ষা শিবিরে জামায়াতের সকল পর্যায়ের রুকনগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24