1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এ অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে তাদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।

স্বাগত অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে অবাক হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘সংসদ নাই আজকে? সংসদে যান।

আমি মৌলভীবাজার যাব আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।’

এরপর বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

পথে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চা-শ্রমিকেরা।

সবুজ চা বাগানের পটভূমিতে বৃষ্টি উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং প্রধানমন্ত্রীর গাড়িবহরে ফুল ছিটিয়ে স্বাগত জানান তাঁরা।

চৌকিদেখি ছাড়াও সিলেট নগরীর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় বিপুলসংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24