1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন(৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূএে জানা যায়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৯.০৮.২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24