1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ একরামুল ইসলাম আশিক
লালমনিরহাট জেলা প্রতিনিধি,,

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা ও নাজিরগোমানী বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে বড়খাতা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাতীবান্ধার পূর্ব ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ (মাদক) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

একই সময়ে নাজিরগোমানী বিওপির অপর একটি টহলদল সীমান্ত থেকে ৫০ গজ অভ্যন্তরে পাটগ্রামের গুরুপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন ২০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (SENARGRA 100 mg) উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান ও মাদক অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24