1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজির তিন যাত্রী আহত রূপগঞ্জে রিপন হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

ছাবেদুল সরকার পাবনা

পাবনার ফরিদপুর হাদল সোনালী সৈকতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করেন।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর উপজেলার হাদল বড় বিল এ বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাস্তার পাশঘেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দর্শকেরা বিল ও রাস্তার পাড়ে অবস্থান নিয়ে উৎসবে অংশ নেন এবং নৌকাবাইচের আনন্দ উপভোগ করেন। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ—সবাই যেন ফিরে যান শিকড়ের সেই আনন্দঘন গ্রামীণ উৎসবে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মোঃ শাহাআলম, প্যানেল চেয়ারম্যান হাদল ইউনিয়ন পরিষদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বি এন পির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম । ফরিদপুর বি এম কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আবু সাইদ । উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফিরোজ সরকার। পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। ভোলা মেম্বার,আব্দুস সালাম মেম্বার। স্হানীয় সাংবাদিক পুলিশ প্রশাসন ও হাদল, খেতাবাঘা,ও কালিকাপুর এর সকল প্রধানবর্গ জনসাধারন উপস্হিত ছিলেন।

এ নৌকাবাইচ প্রতিযোগিতায় ১২ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ‘চাঁন্দাই একতা এক্সপ্রেস, প্রথম স্থান অধিকার করেন। ২য় স্হান অধিকার করেন বনগ্রাম ভাই ভাই পঙ্খিরাজ । ৩য় স্হান অর্জন করেন হাদল দুরন্ত এক্সপ্রেস।

বাইচটি পরিচালনায় সকল পিষ্ট পোষোকতায় সকল খরচ বহন করেন হাদল ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাআলম।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আগাম বার্তা দিয়ে সকলের দোয়া চেয়ে সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24