1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

হয়তো মাদক ছাড়ো, নয়তো গ্রাম ছাড়ো” – স্লোগানে জলসুখ ইউনিয়নে মাদকবিরোধী কমিটির আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ, প্রতিনিধি ( হবিগঞ্জ) :-

“মাদক মুক্ত গ্রাম গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি” – এই স্লোগানকে সামনে রেখে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখ ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় জলসুখা মধ্যবাজারে জলসুখা ইউনিয়নের সরিয়া কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিয়া কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। জলসুখা ইউনিয়নের চার মহল্লার সভাপতি, সাধারণ সম্পাদক, সরদারগণ এবং ইউনিয়নবাসীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, চার মহল্লার সরদারগণ ও স্থানীয় উলামায়ে কেরাম। অনুষ্ঠানে
বক্তারা বলেন, মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুবসমাজকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যে যেখানে প্রতিরোধ সেখানে। আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স। অনুষ্ঠানের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জলসুখা ইউনিয়নের চার মহল্লার সভাপতিদের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠন করেন। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম নিয়েও আলোচনা হয়।অনুষ্ঠান শেষে “হয়তো মাদক ছাড়, নয়তো গ্রাম ছাড়ো” স্লোগান দিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।এবং মোনাজাতের মধ্যে দিয়েনঅনুষ্ঠান সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24