1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করল দিবাকণ্ঠ পরিবার একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাদশা ভুয়ান
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পত্রিকার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করেছে বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠ। ১০ জুলাই শুক্রবার পত্রিকার কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে মনির চৌধুরী বলেন, একই সূত্রেগাঁথা প্রয়াত ইকরাম চৌধুরী ও দিবাকন্ঠ। পত্রিকাটির জন্মলগ্নে ইকরাম চৌধুরী জড়িত ছিলেন। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস আমার কাছ থেকে সবসময় পরামর্শ নিতেন, কিভাবে পত্রিকার সার্কুলেশন বৃদ্ধি করা যায়। আমি সবসময় তাকে পরামর্শ দিতাম। এর প্রাপ্তি আজকে ২৫ বছর। আমি আশা কবো আগামী দিনে পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখবে। ‘আমরা সবার জন্য’- এই প্রত্যয়কে ধারণ করে সাপ্তাহিক দিবাকণ্ঠ দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি।
এসময় আরো বক্তব্য রাখেন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম হায়দার মোল্লা, দৈনিক আদি বাংলা পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সময় পত্রিকা স্টাফ রিপোর্টার মুহাম্মদ বাদশা ভূঁইয়া, মতলব লেখক পরিষদের প্রতিষ্ঠাতা আজম পাটোয়ারী, সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ডি কে সোলেমান, দৈনিক বিজয় সকাল পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন খান, পত্রিকার শহর প্রতিনিধি আতাউর রহমান পারভেজ, পরান সরকার সহ সাংবাদিক, লেখক, শুভানুধ্যায়ী, পাঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে পত্রিকাটির দীর্ঘ ২৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে র‌্যালি ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24