1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

কচুয়ায় মাদক,জুয়া ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে মাদক,জুয়া ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিতারা বাজার হতে মিছিলটি শুরু করে সরকারি প্রাইমারি স্কুল পদকহীন শেষে বিতারা জামে মসজিদের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় হয়তো মাদক ছাড়ো, নয়তো কচুয়া ছাড়ো, হয়তো মাদক ছাড়ো, নয়তো বিতারা ছাড়ো এই স্লোগান মাধ্যমে মাদক সেবীদেরকে হুঁশিয়ারি দেন।

মাদকবিরোধী এই বিশাল মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিতারা মাদক,জুয়া,ইভটিজিং বিরোধী ঐক্য পরিষদের আহবায়ক মোঃ মতিন মোল্লা, এ সময় আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা,মোঃ মনির হোসেন,মোঃ রেদোয়ানুল হক,মাওলানা আলী আক্কাস, আনিসুর রহমান মিয়াজী,মাওলানা মোজাম্মেল হক,মোঃ শাহ আলম প্রধান, বশির হাসান সরকারসহ
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24