1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মিজ্ সখিনা আক্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমীর হোসেন

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় দীর্ঘ প্রায় দেড় মাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকার পর নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ সখিনা আক্তার।

রবিবার (১৯ জুলাই ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

বিশ্বম্ভরপুর সীমান্তঘেঁষা ও বন্যাপ্রবণ উপজেলা হওয়ায় এখানকার প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ইউএনওর পদ শূন্য থাকায় কিছু প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি সেবা প্রদানে ধীরগতি দেখা দিয়েছিল। নতুন ইউএনওর যোগদানের ফলে প্রশাসনের কার্যক্রমে গতি ফিরে আসবে এবং জনসেবা আরও কার্যকর হবে বলে আশা করছেন স্থানীয়রা।

নবযোগদান উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মিজ্ সখিনা আক্তারকে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে।

বিশেষ করে বন্যা, নদীভাঙন ও সীমান্তসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রশাসন আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা স্থানীয়দের। দায়িত্ব গ্রহণের পর নতুন ইউএনও মিজ্ সখিনা আক্তার সরকারি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24