1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

জমকালো আয়োজনে পুনরায় উদ্বোধন হলো ‘হেনা স্পিরিট মেকওভার অ্যান্ড সেলোন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর শহরের শহীদ মিনার সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের বিপরীতে অবস্থিত হেনা স্পিরিট মেকওভার অ্যান্ড সেলোন-এর জমকালো পুনরায় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসবমুখর পরিবেশে অতিথিরা ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানের পুনরায় যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা নিশ্চিত করতে দক্ষতা, পরিচ্ছন্নতা ও উন্নত সেবার বিকল্প নেই। হেনা স্পিরিট মেকওভার অ্যান্ড সেলোন নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রসাধনী সামগ্রী এবং প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সর্বোচ্চ মানের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু হয়েছে। নারীদের সৌন্দর্যচর্চা ও গ্রুমিং সেবায় গুণগত মান বজায় রাখাই তাদের প্রধান অঙ্গীকার।

প্রতিষ্ঠানটিতে হেনা আর্ট, ব্রাইডাল মেকওভার (কনে সাজ), পার্টি মেকআপ, হেয়ার স্টাইলিং, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়ালসহ বিভিন্ন ধরনের বিউটি ও গ্রুমিং সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।

পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24