1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নোতুন রাজনৈতিক মোর উন্মোচিত হবে। -এম এ আলীম সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মো. আরফান আলী :
গত বুধবার ২৯ জুলাই। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার এক বিবৃতিতে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন রাষ্ট্রপতির প্রয়োজন, যিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন এবং সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠবেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতির পদে তিনি অধিষ্ঠিত হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন বলে তিনি মনে করেন।

এমএ আলীম সরকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; বরং জাতীয় ঐক্য, সাংবিধানিক ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পরিশেষে এমএ আলীম সরকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হবে, যিনি দেশের সকল নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24