1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার জেলা ব্যাপী প্রতিবাদ সচেতন মহলের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলা শিবপুর উপজেলা ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ও নরসিংদী জেলা সচিব অ্যাসোসিয়েশন এর সাবেক সফল সাধারণ সম্পাদক আলতাফ হোসেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান মানব সেবক কর্মকর্তা হিসেবে নরসিংদীর জেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে শুনাম অর্জন করেছেন। বর্তমান তিনি পুটিয়া ইউনিয়ন পরিষদ ও দুলালপুর ইউনিয়ন পরিষদ এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আলতাফ হোসেন প্রশাসনিক কার্যক্রম এর পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তাঁর কর্মদক্ষতা,দায়িত্বশীল ও জনবান্ধব আচরণে ইউনিয়ন পরিষদের স্থানীয় পর্যায়ে তিনি সুনাম অর্জন করেছেন। এছাড়াও তাহার পূর্বপুরুষেরাই সুনামধন্য পরিবার হিসেবে সুপরিচিত ছিলেন এবং আছেন। হয়তো অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আলতাফ হোসেনকে সামাজিক,পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপচেষ্টায় নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে স্থানীয় সচেতন মহলের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। ইউনিয়ন পরিষদ থেকে সেবা নেওয়া জনসাধারণের সাথে কথা বলে জানা যায় আলতাফ হোসেন একজন সৎ ও আদর্শবান ইউনিয়ন পরিষদ কর্মকর্তা। তিনি সততা ও নিষ্ঠার সাথে সেবা নিতে আসা মামুনকে জনসেবামূলক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করছেন। যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন। ভিত্তিহীন তথ্য,গুজব কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে সামাজিক ,পারিবারিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। অযথাই অশান্তি সৃষ্টি করা একজন ভালো মানুষের কাজ নয়। আলতাফ হোসেন এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে তারা সঠিক তথ্য যাচাই-বাছাই না করে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সচেতন মহলের প্রত্যাশা,প্রকৃত তথ্য উদঘাটনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে। মসজিদের ভিতরে ও ইমাম সাহেবের বিরুদ্ধে মোয়াজ্জেম সাহেব সমালোচনা করে থাকেন কিন্তু মোয়াজ্জেম কখনো ইমাম সাহেব হতে পারেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24