1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার পর থেকে নিখোঁজ তরুণী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধি,

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বসবাসকারী মোসাম্মৎ মঞ্জিলা বেগম (১৯-২০) বছর বয়স এক তরুণী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি রাতের বেলা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবার সূত্রে জানা যায়, মঞ্জিলা বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ মঞ্জু। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালবাড়ী মেলামাইন গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন এবং নতুন বাজার এলাকার একটি কারখানায় চাকরি করতেন।

স্বজনরা জানান, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়ার পর রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি মঞ্জিলা বেগমের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য।

যোগাযোগ (WhatsApp/IMO): 01970-175716

পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত মঞ্জিলা বেগমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24