1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

নগদ অর্থ ও ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ,ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

খোকন মাহমুদ মানবাধিকার খবর
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় স্ত্রী নগদ অর্থ ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী মো.হুমায়ুন কবির (৩৮)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মানারদিঘিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের মোছা.আছিয়া আক্তার (২৯)।বিবাহের পর থেকে তারা স্বাভাবিকভাবে সংসার করে আসছিলেন। তবে হঠাৎ কোনো কারণ ছাড়াই তার স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান।

অভিযোগে আরও বলা হয়,বাড়ি ছাড়ার সময় তিনি ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নিজের ব্যবহৃত কিছু কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।

পরিবার ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি এবং সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24