1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

ডেক্স রিপোর্ট

আজ ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ মহোদয়ের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির। এ সময় রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাননীয় মন্ত্রী মহোদয় রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য, সমস্যা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে প্রদত্ত পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যৌক্তিক সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়, অ্যাডিশনাল পুলিশ কমিশনারগণ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণসহ রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24