1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা

যশোরে আওয়ামীলীগের ১শ’৩৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি :

যশোরে ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে মশাল মিছিল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পৃথক ৩টি মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোরের রামনগর মুড়লী এলাকায় একদল যুবক মশাল মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। মিছিলে ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী অংশ নেয় এবং এর সার্বিক আয়োজনে ছিলেন আনোয়ার হোসেন বিপুল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় নাম উল্লেখ করা হয়েছে রমজান, মোল্লাপাড়ার রাকিব, নরেন্দ্রপুর দফাদারপাড়ার আলমগীর হোসেন ভুট্ট, শ্রপদ্দী পূর্বপাড়ার হৃদয়, নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার সবুজ, চাউলিয়ার মোর্তজা, জিরাট রেলগেটের ইউসুফ, চাউলিয়ার জাহিদ, ডুমদিয়া খালপাড়ার আবু তালেব, একই গ্রামের ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীপাড়ার রিপন, হেলাঞ্চীর আব্দুল আলীম, মুরাদ উদ্দীন, দীপংকর কুমার, গোবিন্দপুরের হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার জিএম, রায়পুরের শেখ লিয়ন এবং সদর উপজেলার ডহরসিংহার মিজানসহ আরও অনেকে।

এ মামলায় পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইনের আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেনকে।

এছাড়া সোমবার রাতে নাশকতার অভিযোগে আরও ২টি মামলায় ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পুরাতন কসবার সোহাগ খলিফা, সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম, কোদালিয়ার সাবেক ইউপি মেম্বার আকরাম হোসেন এবং ধোপাখোলা গ্রামের সাবেক ইউপি মেম্বার মইনুর রহমান।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24