1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুম ভবণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত ভবণের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,এড. শেরেনুর আলী,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের সাথে সাথে যেভাবে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল খনন কর্মসূচী এবং অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছেন তার সুফল কিন্তু তৃণমূলের বিশেষ করে গ্রামপর্যায়ের জনগন পেতে শুরু করেছেন। তিনি বলেন সুনামগঞ্জ পৌসভার আধুনিক ড্রেনেজ নির্মাণ ব্যবস্থার কাজ শুরু করে শহরের জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি ধর্মবর্ণের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতের মাধ্যমে কৃষক,শ্রমিক,দিনমুজুর থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বাসস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার সকল মানুষের সহযোগিতা চান তিনি। ##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24