1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা নিহত দুই জন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

মো. আরফান আলী : (ঠাকূরগাঁও) জেলা প্রতিনিধি:
ঠাকূরগাঁও সদর উপজেলার রহিমানপূর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় মোটর সাইকেল আরোহী ও পথচারির মধ্যে মর্মান্তিক সড়ক দসর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

৮ আগষ্ট শনিবার দুপূরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।

এতে গুরুতর আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের বিএনপি নেতা নূরে আলমের ছেলে নীরব (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকূরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকূরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দূর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24