1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

‎‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​শনিবার (০৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টার নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিরোধী এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির।​আদালত সূত্রে জানা যায়, টাঙ্গন ব্যারেজ এলাকায় নদী থেকে ড্রেজার বা অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাসুদ রানা (৪০) নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে কারাদণ্ডের বিধান রেখে জরিমানার টাকা নগদ আদায় করা হয়। সাজাপ্ত মাসুদ রানা রুহিয়া থানার টাঙ্গন ব্যারেজ এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। ​অভিযান পরিচালনকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির জানান, নদী পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24