1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

মণিরামপুরে মাছের ঘেরের বিরোধে পিতা-পুত্রকে মারধর ও কোপানোর অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে নেট দেওয়াকে কেন্দ্র করে আবুল বাসার (হানিফা) ও তার ছেলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। আহত পিতা-পুত্রকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়,রোববার(৯ আগস্ট )দুপুরে উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা আবুল বাসার তার নিজস্ব মাছের ঘেরের ভেড়িবাঁধে পানি উঠে যাওয়ায় মাছ রক্ষার জন্য নেট দেওয়ার কাজ করছিলেন। এ সময় পাশের যৌথ মাছের ঘেরের মালিক গোপাল মণ্ডল এতে বাধা দেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গোপাল মণ্ডল আবুল বাসারকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিও হয়।

তাদের চিৎকার শুনে বাসারের ছেলে জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে দুজনকে শান্ত করেন। পরে বাবা-ছেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে গোপাল মণ্ডল ফোন করে তার বাবা ও ভাইকে ডেকে আনেন বলে অভিযোগ করেন আহতরা।

অভিযোগ অনুযায়ী, তারা ঘটনাস্থলে এসে আবুল বাসারকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে জাহাঙ্গীর এগিয়ে গেলে গোপাল মণ্ডল রামদা দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে জাহাঙ্গীরের মাথা ও হাতে দায়ের কোপ লাগে। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন আহত আবুল বাসার ও জাহাঙ্গীরকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে গোপাল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24