1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কথিত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন (২৯)কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ হোসেন পাহাড়ি এলাকায় অবস্থান করছেন। পরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বে থাকা এপিবিএনের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করা হয়।
যাচাই শেষে পুলিশ জানতে পারে, হামিদ হোসেনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “কুখ্যাত ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24