1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

ভারতীয় মোবাইলসহ ২’জনকে আটক করে ডিবি পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১২ আগষ্ট/২৬

বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় পুরোনো মোবাইল ফোন বিক্রির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৭৪টি মোবাইলসহ ২’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুরে পাঁচবিবি ও জয়পুরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশের এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বালিঘাটা বাজারের মিজানুরের ছেলে মোসাব্বির হাসান (২৪) এবং জয়পুরহাট মসজিদ মার্কেটের দোকান তামিমকে গ্রেফতার করে।

জেলা ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ‘ইউনিক ব্রাদার্স গেজেট’ নামের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বৈধ কাগজপত্রবিহীন ১৮’টি ভারতীয় পুরোনো মোবাইল ফোনসহ দোকান মালিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গেজেট জোন’ দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই দোকান থেকে আরও ৫৬’টি ভারতীয় পুরোনো মোবাইল ফোন জব্দ এবং তাকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৪, তারিখ-১২ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ডিবির ওসি মহদোয়। ডিবির ওসি আসাদ আরো বলেন, চোরাইপথে আসা এসব মোবাইল ফোন কম দামে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24