1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী

রাতে মাছ ধরতে গিয়ে বিলে জেলের মৃত্যু!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

​সাধন সাহা জয়,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. লিমন মিয়া (২৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোল পুকুরিয়া বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত লিমন মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের গোল পুকুরিয়া গ্রামের বড়বাড়ির লিটন মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের গোল পুকুরের বিলে কুশাই নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যান লিমন।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​পরে বুধবার সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা মরদেহটি লিমন মিয়ার বলে শনাক্ত করেন।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, বিলের পানিতে ডুবে ওই জেলের মৃত্যু হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24