1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি

*যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি*

অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা হয়

এই সময়ে ০১জন আসামীসহ *ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ী, ০৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ঔষধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী* আটক করে।

আটককৃত মালামালের মূল্য *৫,৮২,৮০০/-(পাঁচ লক্ষ বিরাশি হাজার আটশত)* টাকা।

*আসামীর নাম ও ঠিকানাঃ* মোঃ সোহেল(৩৮) পিতাঃ আইয়ুব খান, গ্রামঃ কাশিপুর শেখপারা, ডাকঘরঃ গুলবাগপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

– স্বাক্ষরিত –

*গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি*
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24