1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এসব অভিযানে মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের মোচনীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান (২৩) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু আব্দুল আমিন (১৫)। তারা সম্পর্কে সহোদর বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের অনন্তপুর জামে মসজিদের উত্তর পাশের সেতুর সামনে পাকা সড়কে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুছাসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে এ সময় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
এদিকে শুক্রবার (১৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফারুক হোসেন (২২) ও মো. শামছুল হক (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ফারুক হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শামছুল হককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও সাজাপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জাানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24