1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৫/০৮/২০২৬ ইং রবিবার

চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃক ১০ (দশ) গ্রাম গাঁজা এবং ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ (দুই) জন’কে গ্রেফতার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ)/ নওশাদ মাহফুজ, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প এবং এসআই (নিরস্ত্র)/ মোঃ সাইফুল ইসলাম, শম্ভুনগর পুলিশ ক্যাম্প, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গাদ্বয়ের নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ চুয়াডাঙ্গা সদর থানাধীন বসু ভান্ডারদহ গ্রামস্থ জনৈক মুকুল চাঁদ (৫০), এর চায়ের দোকানের সামনে সরোজগঞ্জ টু বসুভান্ডারদহ পাঁকা রাস্তার উপর এবং শম্ভুনগর স্কুল পাড়া সাকিনস্থ মোঃ সামাদ আলী (৭৭), এর বসত বাড়ী সংলগ্ন সাহেব নগর হইতে দত্তাইল গামী পাঁকা রাস্তার উপর পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩/০৮/২০২৬ তারিখ, রাত ২০.৩০ ঘটিকায় আসামী মোঃ দুলোক চাঁদ (৪২), পিতা-মৃত আজিজুল হক মন্ডল, সাং-বসু ভান্ডারদহ , থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে ১০ (দশ) গ্রাম গাঁজা এবং মোঃ জহিরুল ইসলাম (২৪), পিতা-মোঃ আফিল উদ্দিন, সাং-আলিয়ারপুর (দশমাইল), থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার পূর্বক আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামী মোঃ দুলোক চাঁদ (৪২) এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আসামী মোঃ জহিরুল ইসলাম (২৪), এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় ০১(এক) বছর সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24