1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক পিস ভারতীয় ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মো. জমির উদ্দীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পিরোজপুর গ্রামের মো. বিশু আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে এক পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি TVS Metro 100cc মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24