1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযাগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

চারঘাট থানার মাড়িয়া গ্রাম এ ঘটনা ঘটে। বর্তমানে আহত মাসুদ রানা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- মাড়িয়া গ্রামর কামরুল হাসান (৩৭), রিক্ত (৩৬),সাগর (৩৫), সামিরা বগম (৩২) এবং পুঠিয়া থানার খুঁটিপাড়া গ্রামর রমজান ইসলাম (২৭)। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কামরুল হাসানকে গ্রপ্তার করেছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাড়িয়া গ্রামসহ চারঘাট থানা এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বাদী মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদরকে একাধিকবার মাদক ব্যবসা বন্ধের জন্য নিষেধ করলেও তারা তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মাসুদ রানা মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে, মাড়িয়া গ্রামের নওশাদ আলীর পারিবারিক গোরস্থান সংলগ কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে, তার পথরোধ করে। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত রমজানের হুকুমে কামরুল তার কাছ থাকা চাকু দিয়ে মাসুদ রানাক হত্যার উদ্দেশ্য মাথায় কোপ দেন।

কোপটি ঠেকানোর চেষ্টা করলে মাসুদ রানার ডান হাতের কনিষ্ঠ আঙুল এবং ডান চোখের উপর কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর অন্যান্য রিক্ত, সাগর ও সামিরা বাঁশের লাঠি দিয় তাকে এলাপাতাড়ি মারপিট করে, শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মাসুদ রানার চিৎকারে, স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত মাসুদ রানাক উদ্ধার করে চারঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়।

এ বিষয় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24