
ইরানের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক বড় ধরনের রদবদলের প্রশংসা করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব **মোহসেন রেজায়ি**।
মুজতবা খামেনিকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ পদে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দেওয়া **‘দূরদর্শী’ ও ‘সময়ের উপযোগী’ সিদ্ধান্ত**।
রেজায়ির দাবি, এসব নিয়োগ ইরানের শত্রুদের হিসাব-নিকাশে বড় পরিবর্তন এনেছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিকল্পনায় প্রভাব ফেলেছে।
🔹 **মেজর জেনারেল আলি আবদোল্লাহি** — সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান
🔹 **মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি** — আইআরজিসির কমান্ডার-ইন-চিফ
🔹 **রিয়ার অ্যাডমিরাল আলি ওজামাই** — আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার
🔹 **হোসেইন তাইব** — আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান
বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং সামরিক ও নিরাপত্তা কাঠামোকে যুদ্ধ-অভিজ্ঞ নেতৃত্বের অধীনে আনতেই এ রদবদল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের সামরিক নেতৃত্বের এই পরিবর্তন নতুন কী বার্তা দিচ্ছে?