1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

খাসির মাংসের দাবিতে প্রবাসীর বিয়ে ভাঙার অভিযোগ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তুলাতলা গ্রামে খাসির মাংসের (খাসির খদর) জন্য কনেপক্ষের ওপর ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেছেন কসবা উপজেলার এক প্রবাসী বর।

গতকাল সোমবার দুপুরে বিয়ের দিন খাসির মাংস না দেওয়ায় বর পক্ষ বিয়ে না করেই চলে গেলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​বর জুনায়েদ মিয়া কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এবং তিনি একজন জাপানি প্রবাসী।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনেপক্ষের বাড়িতে খাসির মাংস বা ‘খদর’ বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দিন কনেপক্ষ বরপক্ষকে নিয়মানুযায়ী খাসির মাংস বা যথাযথ আপ্যায়ন না করায় দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়।

​কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বর জুনায়েদ মিয়া বিয়ে সম্পন্ন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রবাসী বর এমন কাণ্ড ঘটিয়ে কনেপক্ষকে রেখেই চলে যাওয়ায় কনের বাড়িতে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে চরম অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়।
​এলাকার প্রতিক্রিয়া
​সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাঝখানে তুচ্ছ বিষয় নিয়ে বিয়ে ভেঙে যাওয়ার এই ঘটনাটি নিয়ে আখাউড়া ও কসবা উভয় অঞ্চলেই আলোচনার ঝড় উঠেছে।

স্থানীয়রা বলছেন, তুচ্ছ কারণে একটি জীবন ও দুটি পরিবারের সম্মান জড়িয়ে থাকা এমন একটি পবিত্র বন্ধন ভেঙে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

​এ বিষয়ে উভয় পক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ-বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24